“পুলিশই জনতা, জনতাই পুলিশ”এ স্লোগানকে সামনে রেখে চুরি , ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস, জঙ্গি, , বাল্যবিবাহ যৌতুক, ইভটিজিং,
কিশোর গ্যাং এর অপ তৎপরতা, চাঁদাবাজি প্রতিরোধে ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট সোমবার সকাল ১১ টায় পুলিশ প্রশাসনের হলরুমে নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ দিবসটি পালিত হয়।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজীর সভাপতিতে অনুষ্ঠিত এ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি নজরুল ইসলাম খান,
পৌর আমীর আব্দুল হামিদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন,।
এছাড়া আরো বক্তব্য রাখেন শাহজাহান আলী, শফিকুর রহমান, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক, নির্বাস খোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলি,
জমশেদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানা ওসি (তদন্ত)আবু সাঈদ, ঝিকরগাছা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান,
ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ , দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ বিভিন্ন নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঝিকরগাছা থানা সেকেন্ড অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান।







Leave a Reply