1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৬ দলীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৬ দলীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরের বাঘারপাড়ার মহিরন বোলদেঘাটা মোড়ে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ১৬ দলীয় দাবা প্রতিযোগিতা।

স্থানীয় বিএনপি নেতা মো: মাসুদুর রহমান রিপোনের সার্বিক সহযোগিতায় এবং রাকিবুল ইসলামের দক্ষ পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতা দাবা প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শনিবার সকাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন বয়সী ও অভিজ্ঞতার খেলোয়াড়রা। খেলায় উপস্থিত ছিলেন যশোর জেলা দাবা চ্যাম্পিয়ন মো: কাসেদ আলী,

বিশিষ্ট দাবাড়ু মো: হাদিউজ্জামান ফিরোজ, বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় মো: খলিলুর রহমানসহ স্থানীয় ও আশপাশ এলাকার বহু দাবা অনুরাগী।

দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হন যশোর জেলা দাবা চ্যাম্পিয়ন মো: কাসেদ আলী। রানারআপের গৌরব অর্জন করেন মো: হাদিউজ্জামান ফিরোজ এবং তৃতীয় স্থান অধিকার করেন মো: ইকরামুল হোসেন ইকরাম। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিজ্ঞ দাবাড়ু মো: খলিলুর রহমান।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মো: মাসুদুর রহমান রিপোন, জসিম উদ্দিন, কায়েম আলী, সাখাওয়াত আলী মেম্বর, তুহিন পারভেজ, ইউসুফ আলী, জিহাদ আলী, তরিকুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে মো: মাসুদুর রহমান রিপোন বলেন, “দাবা মেধা, কৌশল ও ধৈর্যের খেলা। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ করবে।”

আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় আকারে প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে জেলার বাইরের দাবাড়ুরাও অংশ নিতে পারেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews