1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এম এল মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১০ আগস্ট রবিবার সকাল ১১টায় বাল্যবিবাহ, ইভটিজিং,,

কিশোর গ্যাং, মাদক এর বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয।ঝিকরগাছা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী মাদকের ভয়াবহতা,

কিশোর গ্যাং এর অপতৎপরতা ,বাল্য বিবাহ ও ইভটিজিংয়ের কুফল উল্লেখ করেন ছাত্রীদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।এসময় তিনি বলেন লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে আলোকিত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে হবে।

এ দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করতে যেয়ে যদি কখনো ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং এর অপতৎপরতার শিকার হলে দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ঝিকরগাছা থানা সর্বদা তোমাদের পাশে আছে এবং থাকবে। তোমাদেরকে মনোযোগ সহকারে লেখাপাড়া করতে হবে। দেশ এবং জাতি গঠনে তোমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সুতরাং লেখাপড়ার কোন বিকল্প নাই। বাল্যবিবাহ আইন ২০১৭’র বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন ১৮ বছরের কম বয়সী কোন মেয়ে এবং ২১ বছরের কম বয়সী কোন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না।

যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে, সে কারণে তোমাদেরকে এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি সুখী সমৃদ্ধশীল সমাজ রাষ্ট্র বিনির্মাণে এবং সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদেরকে এ সকল সামাজিক অনাচার প্রতিরোধ করতে হবে।‎

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম এল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews