যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া পশ্চিমা গ্রামের দরিদ্র কৃষক মাসুম বিল্লার গোয়াল ঘরে আগুন লেগে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রাত আনুমানিক তিনটার দিকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মশা তাড়ানোর জন্য জ্বালানো মশাল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোয়াল ঘর ও বিছালির ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালে থাকা একটি এড়ে গরু পুড়ে মারা যায় এবং গোয়াল ঘরসহ মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানান, মাসুম বিল্লা দীর্ঘদিন ধরে হিমোগ্লোবিনজনিত রোগে ভুগছেন এবং সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নারিকেলবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান,

বাঘারপাড়া উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মসিয়ুর রহমান। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব লস্কর নাজমুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জনাব মসিয়ুর রহমান বলেন, “অসহায় মাসুম বিল্লার ক্ষতি পূরণে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। পাশাপাশি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে যাতে তিনি একটি নতুন গোয়াল ঘর নির্মাণ করতে পারেন, সে বিষয়ে ইউএনও মহোদয়ের কাছে অনুরোধ জানাব।”

Leave a Reply