বাঘারপাড়ায় জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও অধ্যক্ষ আব্দুল আলিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন
যশোর জেলা নির্বাচন পরিচালক অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, “জনগণের কাছে জামায়াতে ইসলামীর সৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরতে হবে।
আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রসুলকে বিজয়ী করতে ঘরে ঘরে যেয়ে প্রচারণা চালাতে হবে।”
সমাবেশে অভয়নগর উপজেলা আমির সরদার শরিফ হোসেন, সেক্রেটারী মহিউল ইসলাম , বাঘারপাড়া উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম ,
সেক্রেটারী মাও :আব্দুল.জব্বার সহ দুই উপজেলার সকল কর্মপরিষদ সদস্য এবং ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply