স্টাফ রিপোর্টার :
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের ভিটাবল্ল্যা স্কুল মাঠে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে স্থানীয় দুটি দল—বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল একাদশ অংশগ্রহণ করে। খেলোয়াড়দের চমৎকার দক্ষতা, কৌশল ও প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব খেলায় উত্তেজনা ও আনন্দ দ্বিগুণ করে তোলে।

নির্ধারিত সময়ের খেলায় উভয় দলই সমান শক্তি প্রদর্শন করে, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এফ এম আসলাম হোসেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাঘারপাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড মেম্বার মাসুম বিশ্বাস,

ভিটাবল্ল্যা ফাঁড়ির আইসি রোকনউজ্জামান,রন্টু মাস্টার, হুমায়ুন মাস্টার,স্থানীয় জনপ্রতিনিধি ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজকের সভাপতি রফিকুল ইসলাম জানান,
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন যুব সমাজ রাজপথে ছিলো বলেই আমরা নতুন স্বাধিনতা পেয়েছি,যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখা,
মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং গণঅভ্যুত্থানের ইতিহাস স্মরণ করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply