1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ডিবি পুলিশের অভিযানে বরিশাল থেকে ট্রাকচুরি চোরসহ ট্রাক আটক

  • বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যশোরের ডিবি পুলিশের অভিযানে বরিশাল থেকে ট্রাকচুরি চোরসহ ট্রাক আটক

যশোর অফিস :

বরিশালের গৌরনদী থেকে একটি মিনি ট্রাক চুরি করে যশোরে এনে বিক্রিকালে চারজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের মুড়লী মোড়ের রাস্তার পাশ থেকে ওই ট্রাক জব্দ করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটককৃতরা হলো, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের ফারুক বেপারীর ছেলে হাফিজ বেপারী (৩২), সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার (২২),

পশ্চিম পূবালী গ্রামের হালিম ঘরামীর ছেলে সোহেল ঘরামী (২৩) এবং শশিকর গ্রামের মৃত কার্তিক চন্দ্র রায়ের ছেলে সুশান্ত রায় (৩৫)। এছাড়া পলাতক আসামি মাসুদ (৩২) বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে মুড়লী এলাকায় রাস্তার পাশে দাড় করিয়ে রাখা একটি মিনি ট্রাক জব্দ করাহয়।

সেখান থেকে আসামি হাফিজ, ফোরকান ও সোহেলকে প্রথমে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানাগেছে, গত ২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে পলাতক আসামি মাসুদের নেতৃত্ত্বে তারা বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল গ্রামের বলরাম পোর্দারের বাড়ি থেকে ট্রাকটি চুরি করে।

এবং ওই তিনজন যশোরে নিয়ে আসে। মাসুদ ওই ট্রাক বিক্রির চেষ্টা করে। সেটা বিক্রি করতে না পেরে সুশান্তকে ডেকে নিয়ে আসে। পরে সুুশান্তকে আটক করা হয়। আটক চারজনই ওই ট্রাক চুরি করেছে বলে স্বীকার করে।

ডিবি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার আসামি হাফিজ বেপারী আদালতে চুরির কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews