ঝিকরগাছায় স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। ৭ জুলাই সকাল ৯ টায় ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুল হল রুমে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর যশোর -২,(চৌগাছা-ঝিকরগাছা) আসনের এমপি প্রার্থী ইন্টারন্যাশনাল কার্ডিয়াক শিশু সার্জারি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ-দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি সরকারি এম এল মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টু।
শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মোঃ আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, কপোতাক্ষ পাঠাগারের পরিচালক অধ্যাপক হারুনা রশিদ ও বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মাদিয়া নূরানী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, নজরুল ইসলাম খান, ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, জাহিদুল ইসলাম ইসা মাহমুদ সহ কয়েক হাজার চিকিৎসা সেবা প্রার্থী।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারের কয়েকটি টিম সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সহস্রাধিক মেডিসিন শিশু গাইনি ও দন্ত রোগীকে পরীক্ষা শেষে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ।
চক্ষু রোগীদের ছানি অপারেশন করে লেন্স সংযোজন করা হয় এবং ফ্রী চশমা ও ঔষধপত্র দেওয়া হয়।
এছাড়া আদ দ্বীন সখিনা উইমেন্স মেডিকেল হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ অন্যান্য রোগীদের চিকিৎসা শেষে ব্যবস্থাপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে আদ-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক আশাবাদ ব্যক্ত করেন বলেন ঝিকরগাছা চৌগাছা উপজেলায় মাসব্যাপী এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ অঞ্চলের দরিদ্র অসহায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ ফ্রি চিকিৎসা সেবা পাবে।







Leave a Reply