1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

  • বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নানা আয়োজনে উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।

এরপর উপাচার্যের নেতৃত্বে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় কবি নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে শেষ হয়।

সেখানকার গ্যালারিতে অনুষ্ঠিত হয় “জুলাই বিপ্লব এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভাবনা” শীর্ষক সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন,

“জুলাই বিপ্লব দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সংঘটিত হয়েছিল। যবিপ্রবিতেও বৈষম্যের কোনো স্থান নেই।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

পরে অনুষ্ঠিত হয় কেক কাটা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কেন্দ্রীয় মসজিদে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত। বিকেলে অনুষ্ঠিত হয় “জুলাই গণজাগরণ গান” অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে উন্নতমানের খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বেগম, রিজেন্ট বোর্ড সদস্য ড. ওমর ফারুক, ছাত্র পরামর্শ পরিচালক ড. রাফিউল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মো. শাহানুর রহমান শুভ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews