ঝিকরগাছায় জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা বৃষ্টি উপেক্ষা করে খন্ড খন্ড মিছিল নিয়ে পৌর এলাকায় জড়ো হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের কপোতাক্ষ ব্রিজ সংলগ্ন চত্বরে এক সমাবেশে মিলিত হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

র্যালির নেতৃত্ব ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেরা নাজমুল মুন্নি ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ। এতে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সিনিয়র যুগ্নআহবায়ক আরাফাত কল্লোল প্রমুখ।
ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুর্তজা ইলাহী টিপু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, সাবেক পৌর কমিশনার গোলাম কাদের বাবলু, আশফাকুজ্জামান খাঁন রনি প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র। সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, অন্যতম নেতা সরদার শহিদুল ইসলাম বুদো, বিএনপি নেতা মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলাসহ উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ।
বৃষ্টির মধ্যেও র্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। র্যালি শুরুর আগেই শহরের বিভিন্ন মোড়, রাস্তা ও চত্বরে ছিল ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সজ্জিত। দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র্যালি ও সমাবেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে ।

Leave a Reply