1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতিবন্ধী মেহেদী হাসানের জন্য হুইল চেয়ারের আকুতি মায়ের

  • সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় জন্মের পর থেকে মানবেতর জীবন পার করছে শারীরিক প্রতিবন্ধী মেহেদী হাসান (২৪)। বাক ও শারীরিকভাবে অসুস্থ উপজেলার আন্দারকোটা গ্রামের মোল্লাপাড়ার নিছার আলীর ছেলে মেহেদীর দিনপর হয় ঘরের বারান্দায় শুয়ে। উঠে দাঁড়ানোর চেষ্টায় আঘাত পেয়ে মাথায় একাধিক ক্ষতেরও সৃষ্টি হয়েছে। নিজের দারিদ্রের কথা বলে কান্না জড়িত কন্ঠে একটা হুইলচেয়ারের আকুতি করেন মেহেদীর মা বেগমজান।
খোঁজ নিয়ে জানা যায়, দাদার রেখে যাওয়া ৩ শতক জমিতে ছোট একটা ঘরে মানবেতর জীবনযাপন করেন মেহেদী ও তার মা-বাবা। মাঠে কোনো জমি না থাকায় অন্যের জমিতে জন হিসেবে কাজ করেন মেহেদীর বাবা। মাঠে প্রতিদিন কাজ না পাওয়ায় বন্য শাঁক ও বাড়ির পাশের মাঠে হওয়া তরকারী রান্না করেন মেহেদীর মা। মাসে একদিন মাছ কিনতে হাট-বাজারে যায় মেহেদীর বাবা। আরোও জানা যায়, জন্মের পর মেহেদীকে স্বাভাবিক মনে হলেও পরবর্তীতে শারীরিকভাবে অসুস্থ বুঝতে পারেন মা-বাবা। আর্থিক অস্বচ্ছলতার কারণে সব কিছু বুঝে উঠার পরও চিকিৎসা করাতে পারেন না তারা। বাক ও শারীরিক অসুস্থ হওয়ার কারণে খাওয়া দাওয়া ও প্রকৃতির ডাকেও কিছু করতে পারেন না মেহেদী। উঠে দাড়ানোর চেষ্টায় বৃথা হয়ে পড়ে গিয়ে অনেক ক্ষতের সৃষ্টি হয়েছে মাথা ও শরীরে। হাঁটতে ও স্বাভাবিক ভাবে বসতে না পারায় মেহেদীর দিনের সময় কাটে বারান্দাতে শুয়ে।
মেহেদীর মা বেগমজান বলেন, আমাদের ছেলে তামিম জন্ম থেকেই প্রতিবন্ধী। আল্লাহ যা দিয়েছে তাই মেনে ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমার ছেলে অনেক বড় হয়েছে কিন্তু এখনও তার খাওয়া থেকে শুরু করে সব কিছু আমার করতে হয়। আমাকে ছাড়া সে চলাফেরা করতে পারে না। আমি একটু বাইরের কাজে বা রান্না করতে গেলে একা হাঁটতে গিয়ে সে বেশ কয়েকবার মাথায় ফাটিয়ে ফেলেছে। আমরা গরিব মানুষ, দুই বেলা খেতে পাই না। হুইল চেয়ার কেনার সামর্থ্য আমাদের নাই। যদি একটা হুইল চেয়ার হলে ছেলেটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত। সমাজের কোনো হৃদয়বান মানুষ যদি আমার সন্তানের জন্য একটি হুইল চেয়ার কিনে দিতো তাহলে সারা জীবন তার কাছে আমরা কৃতঙ্গ থাকতাম।
এবিষয়ে স্বরুপদাহ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল কদর বলেন, ছেলেটির বিষয় আমি জানি। আমি হুইল চেয়ারের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা করবো।
সহযোগীতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, যতটা দ্রæত সম্ভব আমি হুইলচেয়ারের ব্যবস্থাসহ আর্থিক সহযোগীতার চেষ্টা করবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews