মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও তালবাড়ীয়া পুলিশ ক্যাম্পের কর্মকর্তা এবং সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১০পিস ইয়াবা ও ৫লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করেছে।
এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে নিয়মিত মামলা করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,

যশোর শহরের কাজীপাড়া পুরাতন কসবা বাবলাতলা ব্রীজের পশ্চিম পাশের্^ ওয়ার্ড নং ৪ এর বাসিন্দা মৃত আমির আলী গাজীর ছেলে ইব্রাহিম গাজী ও যশোরের বাঘারপাড়া উপজেলার লক্ষীপুর গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলা শেখহাটি (জামরুলতলা জনৈক শাহিন এর বাড়ির ভাড়াটিয়া)
আব্দুর রাজ্জাকের ছেলে শাহাবুদ্দীন নয়ন। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।তালবাড়ীয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,সোমবার ৪ আগষ্ট সকালে যশোর মাগুরা সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সিনজেন্টা ঔষুধ কোম্পানীর অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে একটি
ইজিবাইক তল্লাশী চালিয়ে শাহাবুদ্দীন নয়নকে গ্রেফতার করে। পরে তার ইজিবাইকের সিটের নীচে ব্যাটারীর উপর রাখা ১০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ে ক সার্কেলের সদস্যরা সোমবার ৪ আগষ্ট রাত সাড়ে ৮ টার সময় শহরের কাজীপাড়া পুরাতন কসবা বাবলাতলা ব্রীজের পশ্চিম পাশের্^ ইব্র্রাহীম গাজীর বাড়িতে অভিযান চালিয়ে ৫লিটাকা রেক্টিফাইড স্পিরিটসহ ইব্রাহীম গাজীকে গ্রেফতার করে।

Leave a Reply