যশোরে র্যাব দেখে এক হাতে ৫ বছরের শিশু ও অন্য হাতে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে গিয়ে শেষরক্ষা হয়নি। অবশেষে ধরা পড়েছেন সাদিয়া আক্তার নামে এক নারী। র্যাবের স্পেশাল টিম তাকে গ্রেফতার করেছে।
পরে তার কাছ থেকে ১শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক সাদিয়া আক্তার পিরোজপুর জেলার মাছিমপুর গ্রামের মৃত জাহাঙ্গিরের স্ত্রী। বর্তমানে তিনি পিরোজপুর পৌর এলাকার উত্তর নামাজপুরে ভাড়া থাকেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল সাংবাদিকদের জানান, ৪ আগষ্ট সোমবার বিকেলে তারা মাদকবিরোধী বিশেষ অভিযান চালান সদর উপজেলার পুলেরহাট এলাকায়।
এমন সময় বেনাপোল-যশোর সড়কের পুলের হাট বাজাওে হীরা এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে সাদিয়াকে দেখতে পান তারা। সাদিয়ার কোলে পাঁচ বছরের শিশু এবং অপর হাতে একটি ব্যাগ ছিল।

এ সময় সাদিয়া র্যাবের টিম দেখে পালানোর চেষ্টা করেন। এতে তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিক তাকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি জানান, ব্যাগে ফেনসিডিল রয়েছে। পরে তার ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, সাদিয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় র্যাবের ডিএডি এমদাদুল হক বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মঙ্গলবার ৫ আগষ্ট তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply