সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘুর্ণিঝড় সিত্রাংসহ বন্যা, নদী
ভাঙ্গন এবং অন্যান্যভাবে তিনশত ক্ষতিগ্রস্থদের সাহায্যর্থে জিআর এর চাল বিতরন করা হচ্ছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে নড়াইল পৌরসভার কুড়িগ্রামের ৩ নম্বর পানির পাম্প এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন পৌরমেয়র আঞ্জুমান আরা।
সংশ্লিষ্ট এলাকার তিনশত ক্ষতিগ্রস্থের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরন করা হবে। কর্মসূচি উদ্বোধনকালে
উপস্থিত ছিলেন কাউন্সিলর শরিফুল আলম লিটু, ইপিরানী বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।
Leave a Reply