যশোর শহরের চুড়িপট্টিতে ৫ম তলার ছাদের উপর থেকে নিচে পড়ে গিয়ে সাদেকুল ইসলাম সাদেক (৪০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । আহত সাদেকুল ইসলাম চুড়িপট্টি এলাকার শেখ হিরুর পুত্র।

স্বজনরা জানিয়েছেন, সোমবার সকাল সোয়া ১০ টার দিকে সাদিকুল ইসলাম নিজের ৫মতলা বিল্ডিংয়ের ছাদের উপর উঠে পরিষ্কার করতে যান। কাজ করার এক পর্যয়ে অসাবধনতাবশত পায়ে বৈদ্যুতিক তার বেঁধে ছাদের উপর থেকে নিচে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী মোঃ রফিকুল ইসলাম মুল্লুক চাঁন,

আহতের আপন চাচাতো ভাই যশোর পৌরকাউন্সিলর অধ্যাপক মোঃ রাশেদ আব্বাস রাজ সহ অন্যান্যরা সাদেকুল ইসলামকে হাসপাতালে নিয়ে যান এবং সুচিকিৎসার ব্যবস্থা করেন।
হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরো অবনতি ঘটে। তখন কর্তব্যরত চিকিৎসক সহকারী রেজিস্টার ডা. মোঃ রাজীবুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য সাদিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ডা. রাজীবুল ইসলাম বলেন,সাদেকের কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, মাথার ভিতরে রক্তক্ষরণ হয়ে জমে যাচ্ছে। এ চিকিৎসা এখানে সম্ভব নয়।
অপারেশনের মাধ্যমে তার মাথার ভেতর থেকে রক্ত বের করতে হবে। তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবে। এজন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Leave a Reply