চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং সমাজহিতৈষী নেতা চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান এর ২৬তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালন করা হয়েছে।
আজ সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শোক র্যালি। র্যালি শেষে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়।
উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী।

সভা সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু,
অভিভাবক সদস্য মোঃ সোলাইমান, মোঃ সফি, মোঃ জসিম উদ্দিন, মাহাথির মাহবুব, রফিকুল ইসলাম, শিক্ষক আলাউদ্দিন সিকদার, মিসেস হাজেরা খানম, ঝর্ণা সাহা, হ্যাপি সেন, মার্জিনা বেগম, তাসলিমা আক্তার, মেহেরুননেসা, ঝর্ণা আক্তারসহ অনেকে।

বক্তারা বলেন, “চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান ছিলেন সোনাইছড়ি জনপদের একজন সাহসী, নির্ভীক ও উন্নয়নমনস্ক নেতা। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছিলেন। এলাকাবাসী তাঁকে প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণে রাখবে।”
এটি একটি নির্মম হত্যাঃ উল্লেখ্য, ১৯৯৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিজ বাড়ির আঙ্গিনায় সন্ত্রাসীদের হাতে ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হন চৌধুরী মোঃ শাহান শাহ শাহজাহান। তার এই হত্যাকাণ্ড এখনো এলাকাবাসীর মনে দাগ কেটে আছে।

Leave a Reply