1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

“ভাঙা রাস্তায় আর নয় নীরবতা, এবার জবাবদিহির সংস্কার চান মেয়র শাহাদাত”

  • সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

“ভাঙা রাস্তায় আর নয় নীরবতা, এবার জবাবদিহির সংস্কার চান মেয়র শাহাদাত”

মো: শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :

চট্টগ্রাম নগরীর ভাঙা ও চলাচলের অযোগ্য সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। টানা বৃষ্টিপাত এবং সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ির ফলে দুরবস্থায় পড়া রাস্তাগুলোর কারণে নগরবাসী যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তা উল্লেখ করে মেয়র বলেন—“এই দুর্ভোগ আর চলতে দেওয়া যাবে না। দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে, জনগণের ধৈর্য চরমে উঠেছে।”

সোমবার (৪ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন’ বিষয়ক এক জরুরি সভায় তিনি এসব নির্দেশ দেন। মেয়র সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছে প্রতিটি এলাকার অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং অগ্রাধিকারভিত্তিক সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

তিনি বলেন, “সংস্কার কাজে গাফিলতি সহ্য করা হবে না। ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী সরবরাহ করলে মামলা করুন, প্রয়োজনে ওয়ার্ক অর্ডার বাতিল করুন। প্রকৌশলীর দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”

মেয়র আরও বলেন, “বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগত মান ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা নিতে হবে।”

নগর নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, “মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি, বেষ্টনী অপসারণসহ বেশ কিছু ঘটনা প্রমাণ করে কিশোর গ্যাং এবং মাদকসেবীরা সক্রিয়। পুলিশকে কঠোর নজরদারিতে যেতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে কাউন্সেলিং ও পুনর্বাসন কর্মসূচিও নিতে হবে।”

সভায় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম এবং নির্বাহী প্রকৌশলীরা—আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন ও শাফকাত বিন আমিন উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews