বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাঘারপাড়ায় এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা শাখার আয়োজনে বিপুল সংখ্যক জনসমাগমে কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা,
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আব্দুল জব্বার, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি আব্দুল আলিম, কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান,

আব্দুস সাত্তার, রবিউল ইসলাম, আব্দুল হাই, নাজিমুদ্দিন, আবু ইছা, অলিয়ার রহমান, হাফিজুর রহমান, মতিউর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বলেন, “গণহত্যাকারী,
দমন-পীড়নের রাজনীতি করা, এবং স্বৈরাচারী আচরণ করে কেউ যেন আর ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে—সে বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।”
তিনি আরও বলেন, “একটি বৈষম্যহীন, সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে আগামী নির্বাচনে সৎ, আল্লাহভীরু নেতৃত্ব বেছে নিতে হবে।”
এসময় তিনি ৮৮ যশোর-৪ আসনে অধ্যাপক গোলাম রসুলকে সংসদ সদস্য নির্বাচিত করার আহ্বান জানান এবং আশ্বাস দেন—তিনি নির্বাচিত হলে এলাকার জনগণের ন্যায্য অধিকার ও সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন।

Leave a Reply