উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রোর এক আয়াকে ধর্ষণের ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষককে আটক করেছে। ডাক্তারির পরিক্ষার জন্য পুলিশ ধর্ষিতাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও বাঘারপাড়া থানা পুলিশ সূত্রে জানাগেছে, ধর্ষিতা বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়া পদে চাকরি করে। সে হাসপাতাল গেট সংলগ্ন সিরাজুল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন।

রবিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে সিরাজুলের ছেলে হৃদয় (২৮) ঐ আয়ার ঘরে ঢুকে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার সকালে ধর্ষিতা বাঘারপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পর মামলা নিয়েছে। মামলা নং ৩। তারিখ ০৪-০৮-২০২৫।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানিয়েছেন, ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলা রেকর্ড হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply