রাজনৈতিক ভিন্নমত নয়, মানবিকতা বড়—জনগণের প্রশংসায় ভাসছেন দুই শীর্ষ নেতা
যশোর-০৪ আসনের রাজনীতিতে বিরল এক মানবিক ঘটনার সাক্ষী হলো রাজনীতি সচেতন এলাকাবাসী। গুরুতর হার্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন যশোর জেলা জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ও দলীয় প্রার্থী অধ্যাপক গোলাম রসূলকে দেখতে গেলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন।
গতকাল বিকেলে ঢাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে ছুটে যান ইঞ্জিনিয়ার আইয়ুব। সেখানে তিনি অধ্যাপক গোলাম রসূলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তার দ্রুত সুস্থতা কামনায় করেন।
অধ্যাপক গোলাম রসূল বর্তমানে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন
তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও রয়েছে পর্যবেক্ষণে
বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার আইয়ুব হাসপাতালে ছুটে যান জানতে পেরে এলাকাবাসী বিস্মিত ও গর্বিত
দুই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সচরাচর দেখা যায় না
স্থানীয়দের প্রতিক্রিয়া:
এলাকার রাজনীতি সচেতন নাগরিক ও বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি সৌজন্যমূলক সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক সৌহার্দ্য, সহনশীলতা এবং মানবিকতার একটি অনন্য নজির।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন:
“এই ঘটনা প্রমাণ করে দিয়েছে, মতাদর্শ ভিন্ন হলেও মানবিক মূল্যবোধ সবকিছুর ঊর্ধ্বে। ইঞ্জিনিয়ার আইয়ুব তার দায়িত্বশীলতা ও মানুষ হিসেবে শ্রদ্ধার জায়গা আরও মজবুত করলেন।”
ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের বক্তব্য:
হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে এক তাতক্ষণিক সাক্ষাতে ইঞ্জিনিয়ার আইয়ুব বলেন,
“স্যার একজন গুণী শিক্ষক, সমাজে সম্মানিত ব্যক্তিত্ব। রাজনীতি করতে গিয়ে আমরা যেন মানবিক মূল্যবোধ হারিয়ে না ফেলি—এই বার্তাটাই দিতে এসেছি।”
অধ্যাপক গোলাম রসূলের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা:
অধ্যাপক রসূলের ভক্তরা জানান,
“এই কঠিন সময়ে বিএনপি প্রার্থীর এমন উপস্থিতি আমাদের সত্যিই মুগ্ধ করেছে। এটি সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
একটি সাধারণ হাসপাতাল সফর হয়তো রাজনৈতিক দৃষ্টিতে তুচ্ছ, কিন্তু এই সফরের মানবিক বার্তা সমগ্র যশোরবাসীকে নতুন করে ভাবিয়েছে। ইঞ্জিনিয়ার আইয়ুবের এই দায়িত্বশীল আচরণ একদিকে যেমন রাজনৈতিক সৌহার্দ্যকে দৃঢ় করেছে, অন্যদিকে ভোটারদের মনেও ইতিবাচক প্রভাব ফেলবে—যা হয়তো আগামী নির্বাচনে ভূমিকা রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিএস আয়ুইব বলেন, মাঠে ১৬ দলের খেলা হয়, তাতে ১৬ দল বিজয় হয়না, বিজয় লাভ করে দুই দল, খেলবে সবাই আর ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে।
মানুষ মানুষের জন্য কে কোন দল করে সেটি বড় কথা নয়, কথা হল একজন মানুষ আর একজনের পাশে দাঁড়াবে এটাই বড় কথা।






Leave a Reply