1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষা বোর্ডে একাদশে আসন কমেছে ৯৬৫, যুক্ত হলো তিনটি নতুন প্রতিষ্ঠান

  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যশোর শিক্ষা বোর্ডে একাদশে আসন কমেছে ৯৬৫, যুক্ত হলো তিনটি নতুন প্রতিষ্ঠান

যশোর অফিস :

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে যশোর শিক্ষা বোর্ডের অধীন একাদশ শ্রেণিতে আসন কমেছে ৯৬৫টি। তবে নতুন করে পাঠদানের অনুমতি পেয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এবছর ৫৮৯টি কলেজে মোট আসন নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টি। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান।

তিনি জানান,২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৫৮৬টি কলেজে আসন ছিল ২ লাখ ২১ হাজার ৯৪টি। এর মধ্যে ভর্তি হয় ১ লাখ ২৮ হাজার ১৪৪ জন শিক্ষার্থী। খালি ছিল ৯২ হাজার ৯৫০টি আসন। ফলে চলতি শিক্ষাবর্ষে কিছু কলেজ স্বেচ্ছায় আবেদন করে আসন কমিয়ে নিয়েছে। এতে করে আসন সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ১২৯টিতে।

নতুন যুক্ত হওয়া তিনটি শিক্ষা প্রতিষ্ঠান হলো:

যশোর কালেক্টরেট স্কুল বিজ্ঞান বিভাগে ৭০টি আসন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল বিজ্ঞান,মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১২০টি আসন সাতক্ষীরা কমার্স কলেজ মানবিক ও বিজ্ঞান বিভাগে ৩০০টি আসন মোট ৪০৯টি আসন নতুনভাবে যুক্ত হয়েছে।

বিভাগভিত্তিক আসন সংখ্যা:বিজ্ঞান বিভাগ: ৪৩ হাজার ৮৩১মানবিক বিভাগ: ১ লাখ ২৮ হাজার ২৮১ব্যবসায় শিক্ষা: ৪৮ হাজার ১৭জেলা অনুযায়ী আসন বিন্যাস:

যশোর: ১১৮ কলেজে ৪০,৩৯৫খুলনা: ১০১ কলেজে ৩৯,৩০৫ সাতক্ষীরা: ৭৪ কলেজে ২৭,০৬০
ঝিনাইদহ: ৭৫ কলেজে ২৮,৩৯১কুষ্টিয়া: ৭০ কলেজে ২৫,৬০০মাগুরা: ৩৭ কলেজে ১২,৯৭০
বাগেরহাট: ৪৫ কলেজে ১৬,১১০চুয়াডাঙ্গা: ২৫ কলেজে ১১,৮৩৮মেহেরপুর: ২০ কলেজে ৭,৮৩০
নড়াইল: ২৫ কলেজে ১০,০৯০।

প্রফেসর তৌহিদুজ্জামান বলেন,“২০২৪ সালে এসএসসি পাসকারী শিক্ষার্থীদের একটি বড় অংশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় চলে গেছে। ফলে সাধারণ শিক্ষায় চাহিদা কিছুটা কমে আসায় কিছু কলেজ আসন হ্রাসের আবেদন জানায়,যেটি বিবেচনা করে বোর্ড সংখ্যা পুনর্নির্ধারণ করেছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews