1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় হরিহর নদীর আড়াআড়ি বাঁধে কয়েক গ্রামের মানুষ পানিবন্দী

  • শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় হরিহর নদীর আড়াআড়ি বাঁধে কয়েক গ্রামের মানুষ পানিবন্দী

কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছায় অস্তিত হারিয়েছে হরিহর নদ। আড়াআড়ি বাঁধদিয়ে পুকুর, মাছের ঘের খননের কারনে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক গ্রামের মানুষ।

মাঠ ফসলের ব্যপক ক্ষয়ক্ষতি। স্থানীয়রা জানিয়েছেন, ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী, মল্লিকপুর, কাশিপুর, ঝাউদিয়া, পদ্মপুকুর, চাঁপাতলা, মির্জাপুর,

পৌরসদরের কীর্তিপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা হরিহর নদ এখন আড়াআড়ি বাঁধ দিয়ে পুকুর ও মাছের ঘের করা হয়েছে। কিছু কিছু পুকুর ও মাছের ঘেরের পাশ দিয়ে পানি নিস্কাসনের জন্য পাশখাল রাখা হয়নি।

আড়াআড়ি বাধদিয়ে পানির গতিপথ বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী, মল্লিকপুর, কাশিপুর, যশোর সদরের ছোট মেঘলা, বড় মেঘলা গ্রামের মাঝখানে বিশাল আকৃতির ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে।

স্বাভাবিক পানি নিষ্কাশন বন্ধ হয়ে জলাবদ্ধতা চরমে পৌঁছেছে। নদীর অস্তিত্ব বিলীন হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার দিনভর এসব এলাকা সরেজমিন ঘুরে দেখাগেছে,

পুলেরহাট-রাজগঞ্চ সড়কের গোয়ালদাহ বাজার থেকে মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যে হরিহর নদীর স্রোতধারা অব্যহত থাকলেও ঝিকরগাছা উপজেলার দোস্তপুর থেকে ধরারঘাট মহাশশ্মান হয়ে চাঁপাতলা, পদ্মপুকুর, মল্লিকপুর, ঝাউদিয়া, লাউজানী,

কীর্তিপুর গ্রামের পাগলাদাহ মহাশশ্মান কাটাখাল পর্যন্ত নদীর অস্তিত্ব হারিয়েছে। ফলে এসব গ্রামের পানি জলাবদ্ধতায় রুপ নিয়েছে। বিশেষ করে ধরারঘাট মহাশশ্মান পার হয়ে মোনছের আলী,

সবুল হোসেন, নুরুল ইসলাম, রফিক মুন্সি, দুলাল পাল ও পচা পালসহ বেশকিছু মানুষের মাছের ঘের ও পুকুরের আড়াআড়ি বাধ ও পর্যাপ্ত পানি নিস্কাসনের ব্যবস্থা না থাকায় মাঠসহ মল্লিকপুর ও চাঁপাতলা গ্রামের নদীপাড়ের মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে।

জনজীবনে চরম স্থবিরতা নেমে এসেছে। অন্যদিকে ফসল ও গবাদিপশুর চরম ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। এই খাল খননের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও সহকারী কমিশনার (ভুমি )নাভিদ সারওয়ার বলেন, ম্যাপে ঝিকরগাছা উপজেলায় হরিহর নদীর অস্তিত্ব পাওয়া যায়নি।

তবে জলাবদ্ধাতা দুরিকরণে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নির্বাহী অফিসার ভুপালী সরকার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews