1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি,পানিবন্দী হাজারো মানুষ, নির্বাহী অফিসারের এলাকা পরিদর্শন

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় টানা বৃষ্টিতে মাছ ও ফসলের ব্যাপক ক্ষতি,পানিবন্দী হাজারো মানুষ,
নির্বাহী অফিসারের এলাকা পরিদর্শন

কেএম ইদ্রিস আলী ,ঝিকরগাছা প্রতিনিধি :

টানা ভারী বৃষ্টিতে যশোরের ঝিকরগাছা উপজেলার দক্ষিণ অঞ্চল বাঁকড়া, হাজিরবাগ, নির্বাসখোলা ও শংকরপুর ইউনিয়নে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা ও পানিবন্দী হয়েছে হাজারো মানুষ।

ইতিমধ্যে বসতবাড়ি, সড়কপথ, কৃষিজমির পাশাপাশি মাছের ঘের, পুকুর ও জলাশয়ও পানিতে তলিয়ে গেছে। ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও মৎস্যচাষিরা।

বৃহস্পতিবার (৩১জুলাই) দিনভর বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতার এই ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। তিনি এলাকার বিভিন্ন জলমগ্ন স্থানে গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত মৎস্য অফিসার নান্নু রেজা, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার প্রনাব মন্ডল,

সহকারী শিক্ষা অফিসার সঞ্চয় ঘোসাল, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, এনজিও পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।

ইউএনও ভুপালী সরকার বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষ যেন সর্বোচ্চ সহায়তা পায়, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন আছে। দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ক্ষয়ক্ষতি নিরুপণ করে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় মৎস্যচাষিরা জানান, তাদের বছরের পুঁজি মাছের ঘেরে ছিল। সব ঘের ও পুকুর যে পানিতে তলিয়ে গেছে, মাছ বেরিয়ে গেছে এতে তাদের বড় ধরনের ক্ষতি আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত সহযোগিতা কামনা করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews