1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ২৫০ শয্যা হাসপাতালে যোগ দিলেন ৫২ নবীন চিকিৎসক ইন্টার্নশিপে এক বছরের জন্য নিয়োজিত

  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

যশোর ২৫০ শয্যা হাসপাতালে যোগ দিলেন ৫২ নবীন
চিকিৎসক ইন্টার্নশিপে এক বছরের জন্য নিয়োজিত

বিশেষ প্রতিনিধি :

যশোর ২৫০ শয্যা হাসপাতালে একযোগে ৫২ জন প্রশিক্ষণার্থী নবীন চিকিৎসক যোগদান করেছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে দিকে তারা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াতের কাছে যোগদানের কাগজপত্র জমা দেন। এ সময় হাসপাতালের সিনিয়র চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবযোগদানকারী চিকিৎসকরা সবাই যশোর মেডিকেল কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্স সম্পন্ন করেছেন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা এক বছরের জন্য ইন্টার্ন চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এসময়ের মধ্যে তারা সরকারি নিয়ম অনুযায়ী মাসিক ভাতা পাবেন।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “নবীন চিকিৎসকদের এই যোগদানের ফলে রোগীরা যেমন উপকৃত হবেন, তেমনি তরুণ চিকিৎসকেরাও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

” তিনি আরও বলেন, “বাংলাদেশসহ বিশ্বব্যাপী চিকিৎসকদের জন্য ইন্টার্নশিপ একটি বাধ্যতামূলক ও গুরুত্বপূর্ণ ধাপ। এই সময়টিতেই একজন চিকিৎসক পরিশ্রম, দক্ষতা ও মানবসেবার অভ্যাস গড়ে তোলে।”

তত্ত্বাবধায়ক জানান, ইন্টার্নশিপে সক্রিয় অংশগ্রহণ একজন চিকিৎসকের ভবিষ্যৎ কর্মজীবনে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। এতে একজন চিকিৎসক পরবর্তী সময়ে বিসিএস, পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রস্তুত হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews