1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও প্রতারণার একাধিক অভিযোগ ১২টি অভিযোগ জমা, তদন্তে দলীয় শৃঙ্খলা কমিটি

  • বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও প্রতারণার একাধিক অভিযোগ
১২টি অভিযোগ জমা, তদন্তে দলীয় শৃঙ্খলা কমিটি

যশোর অফিস :

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রতারণা ও দখলদারিত্ব। দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ইতিমধ্যে ১২টি লিখিত অভিযোগ মনিরামপুর উপজেলা বিএনপির মাধ্যমে জেলা বিএনপির কার্যালয়ে জমা পড়েছে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের১৮ ডিসেম্বর ৪ পিস ইয়াবাসহ,২০১৮ সালের ১২ জুলাই ৫৫ পিস ইয়াবাসহ এবং ২০১৯ সালের ৩১ মার্চ ১০ পিস ইয়াবাসহ খলিলুর রহমানকে পুলিশ আটক করে। প্রতিটি ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলায় আদালত তাকে দণ্ডিত করেছেন বলেও একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর খলিলুর রহমান এলাকায় প্রভাব খাটাতে শুরু করেন। তার বিরুদ্ধে শালিসের নামে চাঁদাবাজি, জমি দখল এবং সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।

নেহালপুর গ্রামের বিএনপি কর্মী শুকুর আলী সরদার লিখিত অভিযোগে জানান, খলিলুর রহমান ও তার সহযোগীরা তার ভাইরাস গাছ বিক্রির ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

অন্যদিকে ওয়ার্ড বিএনপির এক নেতা আবুল কালাম ফকির অভিযোগ করেন, জমি বিরোধ মীমাংসার নামে খলিলুর রহমান তার কাছ থেকে ২৬ হাজার ৫০০ টাকা নিয়ে পরবর্তীতে প্রতিপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে শালিসে পক্ষপাতমূলক আচরণ করেন এবং জমি দখল করিয়ে দেন। এ ঘটনার পর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং আবারও মোটা অঙ্কের টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ।

বিষয়টি নিয়ে মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, “উঠে আসা অভিযোগগুলো দলের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। ইতিমধ্যে ১২টি লিখিত অভিযোগ আমরা জেলা বিএনপির কাছে হস্তান্তর করেছি।”

জেলা বিএনপির নেতা দেলোয়ার হোসেন খোকন বলেন,“খলিলুর রহমানের বিরুদ্ধে আসা অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলীয় নেতাকর্মী জানান, খলিলুর রহমানের অপকর্মের বিরুদ্ধে অনেকে মুখ খুলতে সাহস পান না, ভয়-ভীতি ও প্রতিহিংসার আশঙ্কায়।

এ বিষয়ে খলিলুর রহমানের সাথে এ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews