কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর আত্মার মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তার পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম,
নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা,
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক প্রমুখ। মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন।

Leave a Reply