1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ভবদহে পানি বৃদ্ধি:৪৫টি গ্রাম প্লাবিত দ্রুত পদক্ষেপের দাবি সংগ্রাম কমিটির

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

যশোর ভবদহে পানি বৃদ্ধি:৪৫টি গ্রাম প্লাবিত দ্রুত পদক্ষেপের দাবি সংগ্রাম কমিটির

যশোর অফিস :

ভবদহ অঞ্চলে পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রনজিত বাওয়ালি, যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং সদস্য সচিব চৈতন্য কুমার পাল এক বিবৃতিতে জানান, ইতোমধ্যে কুলটিয়া ইউনিয়নের ১৪টি, চলিশার ৫টি, সুন্দলীর ১০টি, পায়রার ৫টি, হোগলাডাঙ্গার ৮টি এবং নেহালপুর ইউনিয়নের ৩টি গ্রামসহ মোট ৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিদিন নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, উপাসনালয় ও ফসলের জমি পানির নিচে চলে যাচ্ছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ সরকারি উদ্যোগের বাস্তবায়নে চরম ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে।

সরকার আমডাঙ্গা খাল পুনঃখনন, ৮১ কিলোমিটার নদী খনন এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের ঘোষণা দিলেও তার দীর্ঘসূত্রিতা জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বর্তমানে ভবদহ সুইচগেটের ২১টি ভেন্টের মধ্যে মাত্র ৬টি খোলা রয়েছে। অবিলম্বে বাকি গেটগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি, যাতে পানি দ্রুত নিষ্কাশন হতে পারে।

সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্ত বাস্তবায়নের ধীরগতিই এই দুরবস্থার মূল কারণ। তারা অবিলম্বে আমডাঙ্গা খাল সংস্কার, নদী খনন এবং টিআরএম বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে আগামী ৪ আগস্ট, বিকেল ৩টায় মসিহাটি স্কুলে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews