1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকার ছবি ৩০ লাখ টাকা চাঁদা দাবি পুলিশের হাতে আটক

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকার ছবি ৩০ লাখ টাকা চাঁদা দাবি পুলিশের হাতে আটক

যশোর অফিস :

যশোরে এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে যশোর ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

আটক আরেফিন মাহাফুজ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিদাপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন যশোর সদর উপজেলার বাসিন্দা ওই তরুণীর মা।

মামলায় তরুনীর মা উল্লেখ করেন,তার স্বামী বিদেশে থাকেন।মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য তার ভাইয়ের ঢাকার বাসায় পাঠান। অন্যদিকে, মাহাফুজ তার ভাইয়ের অফিসের কর্মচারী। এই সুবাদে বিভিন্ন সময় তার ভাইয়ের বাড়িতে যাওয়া-আসা ছিল মাহাফুজের।

মাহাফুজ তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করলে আত্মহত্যার হুমকি দেন মাহাফুজ। বাধ্য হয়ে তার মেয়ে প্রেমে জড়িয়ে যায়। এ সুযোগে বিভিন্ন সময় মাহাফুজ আপত্তিকর ছবি তুলে রাখেন।

শুধু তাই নয়, সে সময় বাদীর মেয়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং তার চেক রেখে দেন নিজের কাছে। এরপর তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন মাহাফুজ। অন্যথায় আপত্তিকর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

ওই টাকা না দেওয়ায় মাহাফুজ সেসব ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী বাবাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেন।

গত ২০ জুলাই ওই নারী যশোরে নিজ বাড়িতে অবস্থানকালে তার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারেন যে,ওইসব ছবি তার বান্ধবীসহ পরিচিতদের মেসেঞ্জারে পাঠানো হয়েছে।

মামলায় আরও উল্লেখ করা হয়, ৩০ লাখ টাকা না দিলে মাহাফুজ আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে; এছাড়া তরুণীর নামে চেক তৈরি করে তা দিয়ে চেক ডিজঅনারের মামলা করবে।

এ বিষয়ে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম যশোরের এসআই দেবব্রত ঘোষ জানান, নিজ গ্রাম থেকে মাহাফুজকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই তরুণীর নামে কালীগঞ্জ শাখার সোনালী ব্যাংকের একটি চেক বই। মাহাফুজ কয়েকটি চেক ঢাকার বিভিন্ন শাখা থেকে ডিজঅনার করিয়েছেন।

এছাড়া মাহাফুজের ঢাকার বাসায় থাকা ল্যাপটপ ও মোবাইলে সেসব ভিডিও সংরক্ষিত রয়েছে বলে স্বীকার করেছেন। সেসব উদ্ধারে পুলিশ কাজ করছে। এছাড়া মাহাফুজ জানিয়েছেন, ওই তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাকে ডিভোর্স দেওয়ায় আপত্তিকর ছবি আত্মীয়স্বজনের কাছে পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews