1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মানব পাচার প্রতিরোধ মামলায় দম্পতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোরে মানব পাচার প্রতিরোধ মামলায় দম্পতিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

যশোর অফিস :

যশোরে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় দম্পতিকে ৫ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ড. আতোয়ার রহমান এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন যশোর সদর উপজেলার শাখারীগাতি গ্রামের হোসেন আলীর ছেলে ইমরান হোসেন ও তার স্ত্রী রেক্সোনা বেগম। রায়ের সময় রেকশোনা বেগম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ২০১৫ সালে ওমানে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান ও তার স্ত্রী রেক্সোনা বেগম একই উপজেলার বানিয়ারগাতি গ্রামের জুবায়ের হোসেনের কাছ থেকে ৩ লাখ টাকা নেন।

প্রথমে ৬৫ হাজার টাকা নেওয়ার পর পরে টিকিট দেখিয়ে আরও ২ লাখ ৩৫ হাজার টাকা আদায় করা হয়। এরপর জুবায়েরকে ওমানে পাঠানো হলেও সেখানে তাকে কয়েকদিন আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং তার মায়ের কাছে আরও ২ লাখ টাকা চাওয়া হয়।

পরবর্তীতে স্থানীয়দের চাপ ও পরিবারের অনুরোধে ১৬ এপ্রিল জুবায়েরকে অসুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো হয়। এরপর এক সালিশে ক্ষতিপূরণ হিসেবে এক লাখ ৭০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হলেও তা না মানায় জুবায়ের একই বছরের ২৫ জুন আদালতে মামলা করেন।

পরে পুলিশ তদন্ত শেষে দম্পতির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। আদালত দীর্ঘ শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সাজা প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews