শারীরিক প্রতিবন্ধী তৌফিক সূর্যের পিতার হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার।
রবিবার (২৮জুলাই) সন্ধ্যায় সাংবাদিক তারিক মোহাম্মদের নিজস্ব বাসভবনে এসে পরিবারের কাছে এ চেক তুলে দেন।
চেক হাতে পেয়ে তৌফিক সূর্যের পিতা ঝিকরগাছা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তৌফিক সূর্যের জন্ম ২০১৩ সালের ১৯ জুলাই। বর্তমান তার বয়স ১২ বছর। জন্মগতভাবে প্রতিবন্ধী তৌফিকে বিশেষজ্ঞ ডাক্তারের নিকট থেকে উন্নত চিকিৎসা গ্রহণ করেও সুস্থ স্বাভাবিক করা যায়নি ।

চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গির আলম, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক আশফাকুজ্জামান খান রনি,উপজেলা পরিষদের সিএ মো. ইমদাদুল হক ইমদাদ,
উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, দফতর সম্পাদক কে এম ইদ্রিস আলী,
ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, উপজেলা বিএনপির কার্যকরি সদস্য মো. শাহিনুর রহমান শাহিন সহ শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

Leave a Reply