1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে নকল লোগো দিয়ে এলপিজি বিক্রি,করিম পেট্রোলিয়ামকে জরিমানা

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোরে নকল লোগো দিয়ে এলপিজি বিক্রি,করিম পেট্রোলিয়ামকে জরিমানা

যশোর অফিস :

নকল লোগো ব্যবহার করে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার রিফিল ও বিক্রির দায়ে যশোরের করিম পেট্রোলিয়ামকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের কারবালা রোডে করিম পেট্রোলিয়ামের বাড়ি সংলগ্ন গোডাউনে এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, করিম গ্রুপের পরিচালক এরশাদুল করিমের ছেলে ইসরাক করিম বাসার ভেতরে গোডাউনে গাড়িতে ব্যবহৃত তরল এলপিজি অবৈধভাবে গৃহস্থালী সিলিন্ডারে রিফিল করতেন।

এরপর নাভানা, বসুন্ধরা, বেঙ্গল-দুবাইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নকল লোগো লাগিয়ে সেগুলো বাজারে বিক্রি করতেন।অভিযানে ১৮টি নকল লোগো লাগানো এলপিজি সিলিন্ডার জব্দ করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৫০ ধারায় ইসরাক করিমকে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এ সময় নাভানার যশোর পরিবেশক আরমান আলী টুটুল বলেন,

বাজারে ৩৩ কেজির সিলিন্ডারের সরবরাহ না থাকলেও ব্যবহারের প্রমাণ মেলায় সন্দেহ হয়। অনুসন্ধানে করিম পেট্রোলিয়ামের গোডাউনে নকল ও ঝুঁকিপূর্ণ রিফিল কার্যক্রমের তথ্য মেলে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চলবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews