1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রী মারিয়া ঢাকায় মারা গেছে

  • সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

যশোরে বাসচাপায় আহত স্কুলছাত্রী মারিয়া ঢাকায় মারা গেছে

যশোর অফিস :

যশোর মাগুরা সড়কের খাজুরার কোদালিয়া বাজারে বাসচাপায় গুরুতর আহত হওয়া স্কুলছাত্রী মারিয়া সুলতানা (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মারিয়া যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের মেয়ে। সে খাজুরা মণীন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার জানান,মৃত্যুর খবরটি মারিয়ার বাবা তাকে জানিয়েছেন। মেয়েটির মৃত্যুতে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে এবং জানাজার আয়োজন করা হচ্ছে।

গত ২৩ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে কোদালিয়া বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাসে ওঠার সময় দুর্ঘটনার শিকার হয় মারিয়া। বাসটি থামার পর সে ওঠার চেষ্টা করছিল,

ঠিক তখনই বাসচালক হঠাৎ বাস চালিয়ে দিলে পেছনের চাকা তার কোমরের ওপর দিয়ে উঠে যায়। এতে মারিয়া গুরুতর আহত হয়।

প্রথমে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেদিনই দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews