1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে বসুন্দিয়ার গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে
বসুন্দিয়ার গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

যশোর অফিস :

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আয়োজনে ২৭ জুলাই রবিবার বিকাল ৩টায় গণ সমাবেশ বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮’ যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণ সমাবেশ অনুষ্ঠিত হলো।

বসুন্দিয়া ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) ।

তিনি সমাবেশে উপস্থিত জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেন যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিস্ট গণহত্যাকারীদের জনগণের উপর দমন নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন।

তিনি বলেন বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ন সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসেন, যশোর জেলা সাবেক পুলিশ অফিসার আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী সরদার।

এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুগ্ন সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন, অভয়নগর উপজেলা সভাপতি আলহাজ্ব মোকাররাম শেখ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews