1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চাঁদাবাজির অভিযোগে এক যুবক আটক

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

যশোরের চাঁদাবাজির অভিযোগে এক যুবক আটক

যশোর অফিস :

যশোরে সাকিব হাসান বাবু নামে এক যুবককে কৌশলে অপহরণ করে চঁাদা দাবি এবং চঁাদা নেয়ার সময় ইমন খান (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে সদর উপজেলার রাজাপুর ফুলতলা বাজারের লোকজন।

ইমন যশোর শহরের পুরাতন কবসা লিচুবাগান এলাকার আলমগীর হোসেনের ছেলে। বর্তমানে সে ঢাকার সাভারের রেডিও কলোনীর চার নম্বর ওয়ার্ডের জামাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। আর সাকিব হাসান বাবুর বাড়ি খুলনায়। বর্তমানে তিনি ঢাকার সাভারে থাকেন।

এই ঘটনায় তিনি দুইজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩/৪ জনের নামে কোতয়ালি থানায় মামলা করেছেন। অপর আসামির নাম রাজা। তার বাড়ি যশোর সদর উপজেলার ফুলবাড়ি কলোনীর মোড়ে।

ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই তাপস কুমার আঢ্য জানিয়েছেন, গত ২৬ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে সাকিব হাসান বাবু ও আসামিরা একই পরিবহনে করে যশোরে আসেন। সাকিব হাসানের উদ্দেশ্য খুলনায় যাওয়া আর আসামিদের উদ্দেশ্য যশোরে আসা।

সাকিব ও ধৃত ইমন বাসের পাশাপাশি সিটে বসে। সেখানে বসা অবস্থায় সাকিবের মুখে পানি জাতীয় কিছু দিয়ে তাকে অন্য মনষ্ক করে ফেলে। তারা সাকিবকে দুপুর সাড়ে তিনটার দিকে উপশহর বাসস্ট্যান্ডে নামিয়ে একটি লেগুরায় উঠায়। এরপর সাতমাইল বাজারে যায়।

সেখানে তাকে জোর পূর্ব ইয়াবা সেবন করায়। তারপর ললিতাদহ গ্রামের একটি নির্মানাধীন বাড়িতে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করে।

সাকিব তার চাচার কাছে ফোন দেয় এবং ৫ হাজার টাকা বিকাশে আনে। এরপর ওই টাকা উঠানোর জন্য ফুলতলা বাজারের একটি বিকাশ এজেন্টের কাছে যায়।

সে সময় সাকিব বিকাশ এজেন্ট আব্দুর রশিদের পা জড়িয়ে ধরেন এবং তাকে বঁাচাতে বলেন। সে সময় লোকজন ইমনকে আটক করে। আর রাজা নামে অপর আসামি কৌশলে পালিয়ে যায়।

তাকে গণপিটুনি দেয় লোকজন। এরপর পুলিশে সংবাদ দিলে তিনি সেখানে গিয়ে ইমনাকে হেফাজতে নেন। এই ঘটনায় সাকিব একটি মামলা করেছেন।

এসআই তাপস কুমার আঢ্য আরো জানিয়েছেন, আটক ইমনকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews