1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে উচ্চশিক্ষা যাত্রায় শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে উচ্চশিক্ষা যাত্রায় শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর অফিস :

উচ্চশিক্ষার জন্য বিদেশে গমনকারী এবং উচ্চশিক্ষা শেষে কর্মস্থলে ফিরে আসা শিক্ষকবৃন্দকে সম্মান জানাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘শুভেচ্ছা ও সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠান।

রোববার (২৭ জুলাই) দুপুরে যবিপ্রবির টিএসসি ভবনের চতুর্থ তলায় এ আয়োজন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকরা জাতির প্রকৃত স্থপতি। তাঁদের উচ্চশিক্ষা অর্জন শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জ্ঞানভিত্তিক অগ্রগতির মূল চালিকা শক্তি।

” তিনি জানান, শিক্ষকগণের গবেষণালব্ধ জ্ঞান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও গবেষণায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে উচ্চশিক্ষায় গমনকারী এবং শিক্ষা শেষে ফিরে আসা শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী দেওয়া হয়। পাশাপাশি উচ্চশিক্ষায় গমন ও প্রত্যাবর্তনের অভিজ্ঞতা ও অনুভূতিও তুলে ধরেন শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম,

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মোহাম্মদ কামাল হোসেন, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও বিভাগীয় প্রধানরা।

অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews