1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে সংবাদ সম্মেলন বিয়ে ভেঙে যাওয়ায় যুবককে চার মামলায় ফাঁসানোর অভিযোগ

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

যশোরে সংবাদ সম্মেলন  বিয়ে ভেঙে যাওয়ায় যুবককে চার মামলায় ফাঁসানোর অভিযোগ

যশোর অফিস :

যশোরে তরুণী ও তার পরিবারের বিরুদ্ধে বিয়ে ভেঙে যাওয়ায় এক যুবককে হয়রানিমূলক চারটি মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। কাবিননামায় ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি ও একাধিক ছেলের সঙ্গে মেয়েটির অনৈতিক সম্পর্কের অভিযোগে বিয়ে ভেঙে যায়।

এতে ক্ষুব্ধ হয়ে মেয়েটির পরিবারের সদস্যরা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। মিথ্যা মামলা, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় করে ওই যুবকের পরিবারকে বিপর্যস্ত করা হয়েছে।

রোববার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের পূর্ববারান্দী মোল্লাপাড়া ঢাকা রোড এলাকার লোকমান হোসন। তিনি এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে হয়রানি থেকে মুক্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তার দাবি, লোকমান হোসেনের সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তিনি নিজে যে মামলাগুলো করেছেন,প্রত্যেকটির ঘটনা সত্য।

এক বছর ধরে লোকমান ও তার পরিবারের লোকজন তাদেরকে ডিস্টার্ব করছে। এসব ঘটনার জেরে তিনি একাধিক মামলা দায়ের করেছেন।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লোকমান হোসেন দাবি করেন, প্রায় এক বছর আগে একই এলাকার আনোয়ার হোসেনের কন্যা ফারজানা খাতুন ঐশির সঙ্গে পারিবারিকভাবে আমার ছেলে তামিমের বিয়ের আলোচনা চলছিল।

এসময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।পরবর্তীতে বিয়ের দিন নির্ধারিত হওয়ার পর আনোয়ার হোসেন বিয়ের কাবিন হিসেবে ৭৫ লাখ টাকা দাবি করেন, যা অযৌক্তিক হওয়ায় আমরা আপত্তি করি। আমরা জানতে পারি ঐশির সঙ্গে একাধিক ছেলের অনৈতিক সম্পর্ক রয়েছে।

এমনকি একটি ছেলের সঙ্গে তার অন্তরঙ্গ মুর্হূতের ছবি আমাদের কাছে পাঠানো হয়। এ অবস্থা বিয়ে ভেঙে যায়। এরপর আমার ছেলে তামিমকে ঘিরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আনোয়ার হোসেন,তার মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪জন।

তারা মিথ্যা মামলা দায়ের করেছে। যা সম্পূর্ণ কাল্পনিক ও ভিত্তিহীন।পুলিশ প্রভাবিত হয়ে কোন রকম তদন্ত ছাড়াই সেসব মামলা রেকর্ড করেছে। যার ফলে আমার পরিবার চরম হয়রানির শিকার হচ্ছে।

মামলাবাজ আনোয়ার হোসেন একদিকে পুলিশকে ম্যানেজ করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। অন্যদিকে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে আমার পরিবার ও আমার ছেলের সম্মানহানি ও সামাজিকভাবে হেয় করছে। এ ঘটনার প্রেক্ষিতে আমার ছেলে আদালতে দুটি মামলা করেছে।

লোকমান হোসেন আরও দাবি করেন, মীমাংসার নাম করে আমার ছেলেকে ডেকে নিয়ে সুপরিকল্পিতভাবে নাটক সাজিয়ে মেয়ে ঐশি ও ভাই দেলোয়ার হোসেনকে দিয়ে দুটি মামলা দায়ের করেছে।

পুলিশ কর্মকর্তা আত্মীয়ের প্রভাব খাটিয়ে তদন্ত ছাড়াই ওই মামলা রেকর্ড করা হয়েছে। তারা আদালতে আরও দুটি মিথ্যা অভিযোগে মামলা করেছে।

মিথ্যা ও কাল্পনিক সাজানো অভিযোগে দায়ের করা চারটি মামলা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পাশাপাশি আমাদের পরিবারের নিরাপত্তা দাবি করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোকমান হোসেনের চাচা সোহরাব হোসন ও আকিকুর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews