1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জুলাই বিপ্লবের বার্ষিকীতে যশোর ডিসির হুঁশিয়ারি: “ফ্যাসিবাদ এখন শয়তানের ভূমিকায়”

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের বার্ষিকীতে যশোর ডিসির হুঁশিয়ারি: “ফ্যাসিবাদ এখন শয়তানের ভূমিকায়”

যশোর অফিস :

“ক্ষমতায় থাকা অবস্থায় ফ্যাসিবাদ জালিম ছিল, এখন শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে”—জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকীতে এমন মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজহারুল ইসলাম।

রবিবার (২৭ জুলাই) যশোর শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব: তারুণ্যের ভাবনা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি বলেন, “ফ্যাসিবাদী শক্তির কয়েকজন ভারতে পালালেও অনেকেই এখনো দেশের ভেতরে রয়ে গেছে। অথচ এক বছরের মধ্যেই মানুষ সব ভুলে গেছে।

এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন—তাদের সুস্থতা অনিশ্চিত। এই অবস্থায়ও প্রতিবিপ্লবের চেষ্টা চলছে। কিন্তু দুঃখজনকভাবে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যেই আজ বিভাজন।

মানবিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এসব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহিদ আব্দুল্লার পিতা আব্দুর জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. শরীফুজ্জামান ও ছাত্র প্রতিনিধি সামিউল আলম শিমুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন নাট্য সম্পাদক মাহদী হাসান।

বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি আমান উল্লাহ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews