1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হরতাল অবরোধের আল্টিমেটাম যশোরে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ

  • রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

হরতাল অবরোধের আল্টিমেটাম

যশোরে নওয়াপাড়া নৌবন্দর ব্যবসায়ীদের অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ

শহিদ জয়, যশোর অফিস :

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান যশোরের নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্টালবোমা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে অর্ধদিবস ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ী ও শ্রমিকরা আজ রোববার সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।

সমাবেশ থেকে তিনদিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি, নৌবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্রান্সপোর্ট সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আমদানিকারক,রপ্তানিকারক, ঘাট, মটর শ্রমিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এসময় ব্যবসায়ী নেতারা বলেন,তিন যুগের বেশি সময় দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নওয়াপাড়া গ্রুপ যশোরের নওয়াপাড়ায় ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া দেশের আমদানি রপ্তানিতে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

গত ১৮ জুলাই ভোর রাতে ৪ জন দুর্বৃত্তকারি যশোরে নওয়াপাড়া বাজারে অবস্থিত নওয়াপাড়া গ্রুপের প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করে। এই হামলা ছিল পূর্বকল্পিত। হামলার মূল উদ্দেশ্য নওয়াপাড়ায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি করা।

নওয়াপাড়া গ্রুপে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। ১০ দিন অতিক্রম হলেও বোমা হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন।

তারা আরো বলেন, যশোরে নওয়াপাড়া মোকাম থেকে দেশের ৬৫ থেকে ৭০ ভাগ সার সরবরাহ করা হয়। যে মূহুর্তে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ীরা অন্তবর্তী সরকারকে দেশে খাদ্য শস্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন করার লক্ষে সার্বিক ভাবে সহযোগীতা করে যাচ্ছে ঠিক সেই সময়ে পূর্বকল্পিত ভাবে পেট্টোল বোমা ও ককটেল নিক্ষেপ করে এই ঘটনা ঘটিয়েছে।

যা ব্যবসায়ীদের ভীতসন্ত্রস্ত করে তুলেছে। ফলে আগামী ৩দিনের মধ্য হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্য শস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আব্দুল আওয়াল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক,গোলাম হায়দার ডাবলু,

সার সমিতির সহ সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাবেক মেয়র রবিউল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান,

হ্যাল্ডলিং শ্রমিক ইউনিয়নের আহবায়ক মাসুদ রানা, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব রফিকুল ইসলাম টুলু,উপজেলা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান মোল্যা, ব্যবসায়ী শেখ আসাদুল্লাহ আসাদ, নূর আলম পাটোয়ারি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews