1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার

  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া ট্রাকের সূত্র ধরে ডিবির জালে সংঘবদ্ধ চক্রের তিন সদস্য রাজবাড়ী ও সাভার থেকে গ্রেফতার

যশোর অফিস :

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে ফেলে যাওয়া একটি মিনি ট্রাক ও অস্ত্রশস্ত্রের সূত্র ধরে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঘটনাটি ঘটে গত ৩০ মে, রাত সাড়ে ৩টার দিকে, যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন লাউখালী কাঁচা রাস্তার মুখে। ডাকাতির প্রস্তুতিকালে সেখানে একত্রিত ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি নীল-হলুদ রঙের FOTON মিনি ট্রাক, ধারালো গাছি দা, কাটার, লোহার রড, পাইপ ও রশি উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম চক্রটির সদস্যদের শনাক্ত করে অভিযান চালায়।

২৫ জুলাই ভোররাতে প্রথমে মোঃ শাহিন বিশ্বাস (৩২) কে রাজবাড়ীর কালুখালী থানার মহেন্দ্রপুর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ওই দিনই সকালে হামিদুল ইসলাম (২৯) ও বেলা সাড়ে ১১টার দিকে আবুল কালাম (২৪)কে সাভার মডেল থানার রাজাশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা ঘটনার দিন ঘটনাস্থলে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল।
গ্রেফতারকৃতরা হচ্ছে রাজবাড়ী জেলার কালুলখালী থানার মহেন্দ্রপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে শাহিন বিশ্বাস (৩২),

ঝড়ু বিশ্বাসের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২৯), ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার দখলপুর গ্রামের মোকসেদ মিয়ার ছেলে মোঃ আবুল কালাম (২৪)। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, চক্রটির বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews