“জুলাই পুনর্জাগরণে সমাজগঠণে” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার (২৬ জুলাই) যশোরে অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
খামারবাড়ি, ঢাকা থেকে ভার্চুয়াল সংযুক্তির মাধ্যমে কর্মসূচির প্রথম পর্বের উদ্বোধন করা হয়, যার সঙ্গে যুক্ত ছিল জেলা শিল্পকলা একাডেমি, যশোর। পরবর্তীতে জেলা প্রশাসন,
জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়, যশোরের যৌথ উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের মান্যবর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার রওনক জাহান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অসিত কুমার সাহা, মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক অনিতা মল্লিক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকূন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী, সাহসী নারী কর্মী, ‘জুলাই যোদ্ধা’সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি দেশব্যাপী সামাজিক পুনর্জাগরণ ও নাগরিক দায়িত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

Leave a Reply