যশোর সদরের থানার ফতেপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের এক বাড়িতে রাতের আঁধারে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে জেfহের আলী (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে ৩/৪ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী দুষ্কৃতিকারী হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে জেfহের আলী ও তার পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দুর্বৃত্তদের মধ্যে দুজনের মুখে মুখোশ ছিল,একজনের মুখ খোলা ছিল এবং অন্য একজন বাহিরে পাহারা দিচ্ছিল বলে জানা যায়। ডাকাতরা লুণ্ঠিত মালামালের মধ্যে নিয়ে গেছে স্বর্ণের চেইন ৫ আনা, ১টি, স্বর্ণের আংটি (৫ আনা):১টি,স্বর্ণের আংটি (৩ আনা): ৩টি,স্বর্ণের কানের দুল (৬ আনা) ১ জোড়াও নগদ ৫০০ টাকা।

ডাকাতরা প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনা লুট করে নিয়ে গেছে।এ বিষয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াহেদুজ্জামান জানিয়েছেন, ডাকাতির সংবাদ শুনে ওই গ্রামে যায় পুলিশ।
সেখানে গিয়ে জানতে পারেন রাতে ক্লবসিবল গেট ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা সোনার গহনা ও টাকা নিয়ে গেছে।
তবে এই বিষয়ে এখানো কোন লিখিত অভিযোগ দেয়নি বাড়ির মালিক জেহের আলী। তবে পুলিশ দুষ্কৃতিকারীদের শনাক্ত ও আটকে তৎপর রয়েছে।

Leave a Reply