1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আসুন ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি- ব্যারিস্টার খোকন

  • শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আসুন ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি- ব্যারিস্টার খোকন 

হুমায়ন আকাশ নোয়াখালীপ্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে,

দেশকে টিকিয়ে রাখতে জামায়াত এনসিপিসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাই, আসুন দেশকে বাঁচাতে হবে, দেশে স্থিতিশীলতা আনতে, আন্দোলনের শরিক যারা ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করি।

শুক্রবার ২৫শে জুলাই বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে খিলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খালিদ বিন ইসলাম মিহিরের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরাও সংস্কার চাই, তারেক রহমান ২০২৩ সালে ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছিল, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষা, অর্থনৈতিকসহ রাষ্ট্রীয় সকল সংস্কার করবে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি রাজনীতি করতে হয়, নিজেকে সৎ থাকতে হবে, থানায় দালালি করা যাবে না, সালিশ করা যাবে না। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী ও দখলবাজি যারা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা ও মইন ইউ আহমেদ বলেছিল তারেক রহমান হাজার কোটি টাকা দুর্নীতি করেছিল। মইন ইউ আহমেদ ও আওয়ামী লীগ ১৭-১৮ বছর ক্ষমতায় ছিল, তারেক রহমানের কোন দুর্নীতি পায়নি। এতে প্রমাণ করে তারেক রহমান একজন সৎ ব্যক্তি।

খালিদ বিন ইসলাম মিহিরের স্মৃতিচারণ করে তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেরকম সৎ ছিলেন। মিহির সেরকম সৎ আদর্শবান রাজনৈতিক ব্যক্তি ছিলেন।

খিলপাড়া ইউনিয়ন বিএনপি নেতা তারেক বিন ইসলামের সভাপতিত্বে ও খিলপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য এডভোকেট আবু হানিফ,

চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর,

যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলু, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউসুফ উন নবী বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমির হোসেন খোকন,

সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ জালাল, ইউনিয়ন যুবদল নেতা ফয়েজ মোল্লা, রবিউল আউয়াল সজিব, সিরাজুল ইসলাম প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews