1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিশু সাহিত্যিক অরুণ বর্মন কিশোরবেলা সাহিত্য পুরস্কারের জন্য মনোনিত

  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

শিশু সাহিত্যিক অরুণ বর্মন কিশোরবেলা
সাহিত্য পুরস্কারের জন্য মনোনিত

নিজস্ব প্রতিবেদক যশোর :

যশোরের শিশু সাহিত্যিক অরুণ বর্মন শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ এ মনোনিত হয়েছেন। ক্যাপসুলের নেপচুন ভ্রমণগ্রন্থের জন্য তিনি এ পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন বলে ২৩ জুলাই জানিয়েছেন কিশোরবেলার সম্পাদক অমিত বড়ুয়া।

কিশোরবেলার সম্পাদক অমিত বড়ুয়া আরো জানান, কিশোর সাহিত্যের উৎকর্ষধর্মী পত্রিকা কিশোরবেলা প্রবর্তিত শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ সম্প্রতি ঘোষণা করা হয়েছে।

এ বছর পদ্য শাখায় যৌথভাবে পুরস্কারে জন্য মনোনিত হয়েছেন শিশুসাহিত্যিক রমজান মাহমুদ তাঁর আনন্দ বাগান কিশোর কাব্যগ্রন্থের জন্য ও শিশুসাহিত্যিক কানিজ ফাতিমা তাঁর চাঁদ ডুবেছে দিঘির জলে কিশোর কাব্য গ্রন্থের জন্য।

গদ্য শাখায় পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন শিশুসাহিত্যিক অরুণ বর্মন তাঁর ক্যাপসুলের নেপচুন ভ্রমণ গ্রন্থের জন্য। কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নম্বরের ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া, উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল,

কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ, কবি সাংবাদিক শুকলাল দাশ, তরুণ কথাসাহিত্যিক ও কিশোরবেলার সহকারী সম্পাদক রহমান রনি, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া প্রমুখ।

একটি সুবিধাজনক সময়ে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কারপ্রাপ্তদের হাতে। পুরস্কার হিসাবে থাকছে নগদ টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট, ও মহামূল্যবান বই।

বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সদস্য কবি অরুণ বর্মনের ক্যাপসুলের নেপচুন ভ্রমণ গ্রন্থের জন্য ইতোপূর্বে কিডস কারাভান প্রকাশনী কর্তৃক পান্ডুলিপি পুরস্কার পেয়েছিলেন।

প্রসঙ্গত যশোরের পরিচিত শিশু সাহিত্যিক অরুণ বর্মন প্রকাশিত ছড়াগ্রন্থের মধ্যে রয়েছে, কচিকাঁচার সন্দেশ ও আলোর ফেরিওয়ালা, শিশুতোষ গল্পের বই-ভুতের সভায় আইনস্টাইন, কিশোর গল্পের বই ক্যাপসুলের নেপচুন ভ্রমণ, বড়দের গল্পগ্রন্থঃ অবিশুদ্ধ বৃত্ত।

এদিকে শিশু সাহিত্যিক অরুণ বর্মণ শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ এ মনোনিত হওয়ায় কবি ও কিশোরবেলার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতা হলেন, সভাপতি আহমদ রাজু, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজল,

সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, প্রকাশনা সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য এডিএম রতন, আহমেদ মাহবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews