যশোরে পৃথক দুইটি মামলার রায়ে ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। বৃহস্পতিবার পৃথক দুইটি এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, বেনাপোলের ভাড়ায় মোটরসাইকেল চালক সুজায়েতুজ্জামান প্রিন্স হত্যার ২১ বছর পর দুলাভাই মিজানুর রহমান মিজানসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জয়ন্তী রানী দাস এক রায়ে এ আদেশ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোযেকট আব্দুর রাজ্জাক।
সাজাপ্রাপ্ত মিজানুর রহমান মিজান শার্শা উপজেলার আমতলা গাতীপাড়া গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে ও নিহত প্রিন্সের আপন দুলাভাই। অপর আসামিরা হলো,
যশোর বেনাপোল কাগজপুকুর গ্রামের কালু ওরফে ঘাড়কাটা কালুর ছেলে সেকেন্দার, একই গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম ও ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙা গ্রামের গোলাম মণ্ডলের ছেলে ইকবাল হোসেন।
মামলার বলা হয়,প্রিন্স ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০০৪ সালের ২০ আগস্ট প্রিন্স তার গ্রামের বাড়ি পোড়াবাড়ি নারায়ণপুর থেকে মোটরসাইকেল নিয়ে ভাড়ায় চালানোর উদ্দ্যেশে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি পর প্রিন্সকে উদ্ধারে ব্যর্থ হন স্বজনরা।
পরদিন সকালে ছোট নিজামপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে পিন্সের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় নিহত প্রিন্সের মামা বখতিয়ার অপরিচিত ব্যক্তিদের আসামি করে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আফজাল হোসেন।
সাক্ষ্য গ্রহণ শেষে ২১ বছর পর এক রায়ে ওই চারজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে সশম্র কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মিজান ও সেকেন্দার কারাগারে আটক আছে।
অপরদিকে ফেনসিডিলের মামলায় শার্শার তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আমিনুর রহমান।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শার্শার শ্যামলাগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে কামাল হোসেন, বেনাপোলের বুজতলা গ্রামের মৃত পাচু বেপারির ছেলে আজহার আলী ও ঝিকরগাছার উত্তর দেউলী গ্রামের মৃত চান মিয়ার ছেলে আমির হোসেন মেম্বর।
মামলার অভিযোগে জানা গেছে,২০১৫ সালের ৭ ডিসেম্বর শার্শা থানা পুলিশ মোট ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পলাতক আমির হোসেন মেম্বর, কামাল হোসেন ও আজহারকে আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই মুরাদ হোসেন।
এ মামলার তদন্ত শেষে ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই বরকত হোসেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আজাহার আলী পলাতক রয়েছে।







Leave a Reply