1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড দখল নিয়ে নারী কর্মীকে মারধর

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোর জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড দখল নিয়ে নারী কর্মীকে মারধর

যশোর অফিস :

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের দখল নিয়ে দুপক্ষের বিরোধে চামেলী আক্তার পাখি (২৫) নামে এক নারী কর্মী মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত পাখি যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের নওশের আলী গাজীর মেয়ে। তিনি কথিত শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের কর্মী। তিনি জানান, এক রোগীকে দেখতে গিয়ে কথিত মেঘলা ফিজিওথেরাপির মালিক দাবিদার গোলাম রসুলের হামলার শিকার হন।

পাখিকে উদ্ধার করে সহকর্মীরা জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম রসুল বলেন, “ওয়ার্ডে কাজ করতে গেলে পাখি খারাপ আচরণ করায় তাকে মারতে বাধ্য হই।” তিনি আরও দাবি করেন, হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে তিনি ওয়ার্ড ব্যবহারের অনুমতি নিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন ওয়ার্ডে কথিত কয়েকটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের দখলদারিত্ব রয়েছে। পুরুষ-মহিলা বিভিন্ন ওয়ার্ড নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে ভাগ করা রয়েছে। এ দখল নিয়ে প্রায়ই বিরোধ দেখা দেয়। এসবের নেপথ্যে হাসপাতালেরই এক কর্মচারী মুছা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, “আমি আগেও এসব কথিত ফিজিওথেরাপি কর্মীদের নিষেধ করেছি। এবার পুলিশকে বলেছি কড়া পদক্ষেপ নিতে। কাউকে হাসপাতালে এসে এভাবে কাজ করতে দেওয়া হবে না।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews