1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পিইসি পরীক্ষা পুনরায় চালুর দাবি

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পিইসি পরীক্ষা পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিবেদক চট্রগ্রাম :

প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন এবং সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষক নেতৃবৃন্দ,অভিভাবক, শিক্ষক ও শিক্ষা সংশ্লিষ্ট সংগঠন।

আজ ২৪ জুলাই ২০২৫, “বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি” ও “কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন- কেয়া’র নেতৃবৃন্দ এ বিষয়ে দাবি নিয়ে মানববন্ধন, সমাবেশের আয়োজন করেন।
এতে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন,বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে বৈষম্য না করে সমান অধিকার দিয়ে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে নতুন পরিপত্র জারীর দাবি করেন।

একই সঙ্গে, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পুনরায় চালুর জোর দাবি উঠেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই পরীক্ষা শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি, প্রতিযোগিতার সক্ষমতা ও জাতীয় মূল্যায়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল।
শিক্ষক নেতা এম.নজরুল ইসলাম খান বলেন,”গত ১৫ জুলাই ২০২৫ নির্বাহী কমিটির সিদ্ধান্তে ১৭ জুলাই ২০২৫ একটি পরিপত্র জারি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই পরিপত্রে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ।অথচ পূর্বে সরকারি বৃত্তি পরীক্ষায় আলাদা করে হতো না, ২০০৯ সালে থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতো, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করা হতো।আলাদা গেজেট আকারে বৃত্তির রেজাল্ট প্রকাশ করা হতো। করোনাকালীন সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হয় এবং করোনার একবার বৃত্তি পরীক্ষা হলেও আবার বন্ধ হয়ে যায়।

এবছর থেকে নতুন পরিপত্র জারীর মাধ্যমে কিন্ডারগার্টেন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়। এটা শিশু অধিকার পরিপন্থী। এটা একটি সুস্পষ্ট বৈষম্য, এ বৈষম্য চলতে দেওয়া যাবে না। শিক্ষা বিস্তার নীতিতে সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দিতে এবং সংবিধানে বর্ণিত শিক্ষা অধিকার বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকার তার জন্য কাজ করতে হবে। এসএসসি এইচএসসি সহ কোন পরীক্ষায় এ ধরনের বৈষম্য নেই তবে শিশুদের বেলায় এই বৈষম্য কেন? অতএব আমরা শিশু অধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাচ্ছি।

, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে বৃত্তির সুযোগ পাচ্ছে, সেখানে কিন্ডারগার্টেন ও স্বতন্ত্র বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে—যা শিক্ষা নীতির সাথে সাংঘর্ষিক।”

একজন অভিভাবক বলেন, “আমার সন্তান কিন্ডারগার্টেনে পড়ছে। সেও পড়াশোনায় ভালো। কিন্তু সে শুধুমাত্র প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী সরকারি বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়।”

অন্যদিকে শিক্ষা বিশ্লেষকগণ বলছেন, পিইসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে একটি মূল্যায়নের সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যতের শিক্ষাজীবনে আত্মবিশ্বাস ও প্রস্তুতি জোগায়। হঠাৎ এই পরীক্ষা বন্ধ করায় অনেক শিক্ষার্থী নিরুৎসাহিত হচ্ছে, এবং প্রাথমিক পর্যায়ে একটি শিক্ষাগত লক্ষ্য হারিয়ে ফেলছে।

প্রস্তাবিত দাবিগুলো নিম্নরূপ: ১. কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান।
২.অবিলম্বে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা পুনরায় চালু করা।

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, বিষয়টি গুরুত্ব দিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে এবং সকল শিশুদের সমান শিক্ষাসুযোগ নিশ্চিত করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews