1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

  • বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সিটি গভর্ন্যান্সে দেশের সেরা চসিক, পুরস্কার গ্রহণ করলেন মেয়র ডা.শাহাদাত

বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম :

সাংগঠনিক দক্ষতা, আর্থিক ব্যবস্থাপনা ও নাগরিক সম্পৃক্ততাসহ ১৫টি সূচকে এগিয়ে থেকে দেশের সেরা সিটি কর্পোরেশনের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাৎসরিক মূল্যায়নে দেশের ১২টি সিটি কর্পোরেশনের মধ্যে শীর্ষস্থান অর্জন করে চসিক।

এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত “সিটি কর্পোরেশন পরিচালন ব্যবস্থা (গভর্ন্যান্স) উন্নয়ন কৌশলপত্র ২০২০-২০৩০” বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভা এবং “সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি (C4C-2)” প্রকল্পের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির সভায় এ পুরস্কার প্রদান করা হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের মূল্যায়নে ১৫টি সূচকের ভিত্তিতে সিটি গভর্ন্যান্স কার্যক্রম মূল্যায়ন করা হয়। চলতি বছরের ২৬ ও ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই মূল্যায়নে চসিক প্রথম স্থান অর্জন করে, যা ধারাবাহিক উন্নয়ন ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন,“এই স্বীকৃতি চট্টগ্রামবাসীর। নগরবাসীর আস্থা, কর্মকর্তাদের পরিশ্রম এবং সম্মিলিত টিমওয়ার্কের ফলেই আজ এই অর্জন সম্ভব হয়েছে।

এই সফলতা নগরবাসীকে উৎসর্গ করছি। ইনশাআল্লাহ চট্টগ্রামকে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি হিসেবে গড়ে তোলা হবে।”চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই অর্জন নগর উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতার নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews