1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ঘড়ি ব্যবসার নামে প্রতারণা, দুইজনের বিরুদ্ধে চার্জশিট

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

যশোরে ঘড়ি ব্যবসার নামে প্রতারণা, দুইজনের বিরুদ্ধে চার্জশিট

যশোর অফিস :

যশোরে বিদেশি ঘড়ি ব্যবসার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। অভিযুক্তরা হলেন,গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মৃত ফরিদ মোল্লার ছেলে কামরুল ইসলাম ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার রংপুর গ্রামের মৃত শেখ চান মিয়ার ছেলে শেখ নুরুল ইসলাম।

মামলার অভিযোগে জানা যায়, চলতি বছরের ১২ জানুয়ারি শার্শার উলশী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেনের সঙ্গে পরিচয় হয় আসামিদের। তারা নিজেদের সরকারি খাল খননের ঠিকাদার পরিচয় দিয়ে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে।

পরে যশোরের চাঁচড়া এলাকার একটি ভাড়া বাড়িতে নিয়ে সাখাওয়াতকে ঘড়ি ব্যবসার পার্টনার হওয়ার প্রস্তাব দেয় এবং নানা প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ১৭ লাখ টাকা নেয়।

২১ জানুয়ারি সাখাওয়াত হোসেন ভাড়া বাসায় গিয়ে কাউকে না পেয়ে ডিবি পুলিশকে জানান। পরে ডিবির এসআই রাজেশ কুমার দাসের নেতৃত্বে অভিযানে দুজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫ লাখ ৬৭ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

এই ঘটনায় কোতোয়ালি থানায় প্রতারণা মামলা হয়। তদন্ত শেষে আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের জবানবন্দির ভিত্তিতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা এসআই রাজেশ কুমার দাস। চার্জশিটে ওই দুজনকেই আটক দেখানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews