1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবকের ওপর হামলা ও ছিনতাই: জেলা পরিষদের কর্মকর্তার ছেলের বিরুদ্ধে অভিযোগ

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

যশোরে যুবকের ওপর হামলা ও ছিনতাই: জেলা পরিষদের কর্মকর্তার ছেলের বিরুদ্ধে অভিযোগ

যশোর অফিস :

যশোর শহরের জেলা পরিষদ এলাকায় এক যুবকের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল, স্বর্ণের চেইন, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার ছেলে স্বাধীন। এ ঘটনায় ভুক্তভোগী নীলগঞ্জ সাহাপাড়ার বাসিন্দা তৌহিদুল ইসলাম শিপন যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে স্বাধীন জরুরি কথা বলার কথা জানিয়ে শিপনকে জেলা পরিষদ এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে স্বাধীনসহ আরও চার-পাঁচজন তাকে ঘিরে ধরে মারধর করেন।

একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকার দুই ভরি পাঁচ আনা ওজনের স্বর্ণের চেইন, মানিব্যাগে থাকা ৪ হাজার ৩০০ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

পরে মোটরসাইকেলের চাবি কেড়ে নিয়ে তা চালিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। শিপনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
শিপন আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করলেও স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার সম্ভব হয়নি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন স্বাধীন। তিনি পাল্টা অভিযোগে বলেন, শিপন আগে তাকে ফোনে গালিগালাজ করেন এবং ঘটনাস্থলে তার সঙ্গে কথাকাটাকাটি ও মারামারি হয়। তার দাবি, চিৎকার করলে শিপন ও তার সহযোগীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান,ঘটনার পর জেলা পরিষদ এলাকা থেকে একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শিপন ও স্বাধীন আগে একসাথে চলাফেরা করতেন। বর্তমানে তারা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews