1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও যুবক আহত

  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও যুবক আহত

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু ও এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে এসব দুর্ঘটনা ঘটে যশোর সদর ও ঝিকরগাছা থানার বিভিন্ন এলাকায়।

সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চুরামনকাটি উত্তরপাড়ায় গড়াই পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী আশিক (১৮) গুরুতর আহত হন। তিনি যশোর সদর উপজেলার দৌলতদিহি গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। আশিককে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একইদিন সকালে ঝিকরগাছা উপজেলার গুলবাগপুর গ্রামে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ইজিবাইকের ধাক্কায় আহত হয় ৮ বছর বয়সী শিশু ফাহিম।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।

উভয় ঘটনায় চালকরা দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ঝিকরগাছা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews